কবিতা:শয়তানের বাঁধা ভাঙো রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:০৭/১১/২০২৫
কবিতা:শয়তানের বাঁধা ভাঙো
রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম
তারিখ:০৭/১১/২০২৫
আল্লাহর পথে চললে আসে শয়তান ধেয়ে,
কুমন্ত্রীর দল তখন ছুটে পড়ে নেয়ে।
দাওয়াতের ময়দানে রাখে যত ফাঁদ,
মুমিনের হৃদয়ে ঢালে সন্দেহের বাদ।
ইসলামের কর্মে যারা দেয় বাধা ঘরে ঘরে,
তারা শয়তানের দলে, দ্বীনের শত্রু রূপে ঘুরে।
ঈমানের আলো নিভিয়ে দিতে চায় তারা,
দুনিয়ার মোহে ডুবিয়ে রাখে আত্মা সারা।
বাহিরে মিষ্টি কথা, ভিতরে বিষের ছোঁয়া,
ইসলামের পথে কাঁটায় হয় বিষাক্ত ধোঁয়া।
তাদের ছলনা দেখে মুমিন হবে জাগ্রত,
সত্যের পতাকা তুলি করো অন্তর পবিত্র।
ঘৃণা করো তাদের, যারা দ্বীনকে ঠেকায়,
নামাজ, কুরআন, আমল—যাদের বুকে ভয় জাগায়।
ভালোবাসো আল্লাহকে, ভালোবাসো দ্বীন,
তবেই পাবে মুক্তি, হবে হৃদয় বিনীন।
শয়তানের ফন্দিতে পড়ো না কখনো,
তাকওয়ার ঢাল পরে রাখো সর্বক্ষণও।
আল্লাহর সাহায্যে জয় হবে নির্দ্বিধায়,
ইসলামী কর্মী হাসবে জান্নাতের ছায়ায়।
Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL Islam.



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন