কবিতা:জ্ঞানের বাগান, ঈমানের দিশা কামাল খান হাট ফাজিল মাদ্রাসা রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম

 🪶কবিতা:জ্ঞানের বাগান, ঈমানের দিশা 

কামাল খান হাট ফাজিল মাদ্রাসা 

রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 



কামাল খান হাট কামিল মাদ্রাসা,

জ্ঞানের বাগান, আলোর ভাষা।

যেখানে ফুটে ইলমের ফুল,

রাসূলের পথে চলে সবাই ব্যাকুল।


এই বাগানে রোপণ হয় নূরের বীজ,

হৃদয়ে জাগে ঈমানী তেজ।

প্রতি বৎসর ফুটে নতুন ফুল,

ওরা তো নায়েবে রাসূল।


দেশ হতে দেশান্তরে ছড়ায় সে গন্ধ,

ইলমের সুবাসে দূরে যায় দ্বন্দ্ব।

এই বাগান নিয়ন্ত্রণে আছেন যাঁরা,

উলামা মশায়েখ—আল্লাহর প্রিয় তারা।


হিংসা-বিদ্বেষ নাই কলিদের মনে,

ভালোবাসা ঢলে তাদের প্রতিটি ক্ষণে।

জ্ঞান, আমল, তাওয়াজ্জুহ যার ফল,

এ বাগানে ফোটে খোদাভীরু সকল।


যারা দিয়েছেন এ বাগানে প্রাণ,

তাঁদের প্রতি রহমতের দান।

আল্লাহ দেবেন জান্নাতের মাকাম,

তাঁদের হবে চির শান্তির দাম।


এখানে কোরআন-হাদীসের আলো,

জীবন করে তাওহীদের ভালো।

এই শিক্ষায় ধন্য হয় প্রাণ,

আল্লাহর রহমতে খোলে জ্ঞান দরজার জান।


চল সবাই মিলে করি প্রতিজ্ঞা,

রাখবো এ বাগান সযত্নে নিভৃতে স্নিগ্ধা।

কারণ এই মাদ্রাসা রত্নখানি,

যার তুলনা নেই দুনিয়ায় আর জানি।


তারিখ:০৬/১১/২৫

 Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL Islam.


মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ