কবিতা: পর্দার মর্যাদা রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৭/১১/২০২৫

 কবিতা: পর্দার মর্যাদা 

রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 

তারিখ:১৭/১১/২০২৫

মোঃ ফরিদুল ইসলাম 🌺 


উড়নার ছায়ায় লুকায় নারীর লজ্জার সৌন্দর্য ভরা,

জাহেলী দিনের প্রকাশ ভুলে আজ সে পথটা সঠিক করা।

বক্ষ গ্রীবা চুল ছিল খোলা—সেই যুগ এখন আর নয়,

ঈমানের আলোয় ঢেকে রাখে রূপ, পবিত্রতার পথে রয়।


আল্লাহর হুকুম মানা কত সুখ কত শান্তির ঠিকানা,

সৌন্দর্য রক্ষার এই পর্দাই নারীর মহিমা মানা।

লজ্জা তার ইমানের অংশ—দীপ্ত করে জীবন সাজা,

পর্দায় থাকে নিরাপদ নারী, পায় রবের বিশেষ রক্ষা।

Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL Islam.

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ