কবিতা-প্রিয়তমা স্ত্রী রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৫/১১/২০২৫
কবিতা-প্রিয়তমা স্ত্রী
রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম
তারিখ:১৫/১১/২০২৫
বহুদিন দূরে আছো তুমি, মন যে থাকে না মনে,
চোখ মেলিলেই ভেসে ওঠে তোমার হাসি টানে।
হৃদয়ের গভীর কোণে লিখেছি তোমার নাম,
তোমায় ভেবে কাটে আমার প্রতিটি শুভ প্রভাত-সন্ধ্যা অবিরাম।
প্রভুর হুকুম মেনে তোমাকে করেছি আপন,
এই বন্ধন অটুট থাকবে যতদিন রবে এ জীবন।
দূরত্ব কভু ভাঙতে পারে না মনের মমতা,
তুমি আমার শান্তি, তুমি আমার সারাজীবনের প্রার্থনা।
ইচ্ছে করি দ্রুত তুমি ফিরো আমার নীড়ে,
তোমার স্নিগ্ধ উপস্থিতি দিন কাটুক প্রেমের তীরে।
তুমি ছাড়া এ জীবন যেন অসম্পূর্ণ গান—
ফিরে এসে দিও হৃদয়খানি তোমার স্নেহের দান।
Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL Islam.



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন