কবিতা:হার মানলে তুমি কবি: মোঃ ফরিদুল ইসলাম তারিখ: ০৯/১০/২০২৫
কবিতা:হার মানলে তুমি
কবি: মোঃ ফরিদুল ইসলাম
তারিখ: ০৯/১০/২০২৫
প্রিয়, তোমার চতুরতায়, হার হয়নি আমার,
আমি ভালোবেসেছি রবের ইশারায়—অভিমান নয়, অধিকার।
তুমি দিয়েছিলে হৃদয়, আমি চেয়েছি আল্লাহর সন্তুষ্টি,
ভালোবাসার মানে তো পবিত্রতা, নয় কেবল মায়ার সৃষ্টিঃ
যে আমি মন দিলুম তোমায়, তা ছিল দোয়ার ছায়ায়,
তৎক্ষণাৎ নয় প্রিয়তম তুমি, ছিলে মানবতার আয়নায়।
তবু তুমি প্রতিশোধ চেয়েছিলে, ক্ষণিক আবেগে ভেসে,
ভেবেছিলে প্রেম জয়, অথচ হেরেছিলে নিজেকে শেষে।
বলো তো, একি তুমি ভালো করলে সত্যিই?
নাকি হার মানলে নিজের অন্তরেই নিঃসৃত বেদনায়ই?
প্রশ্ন করো অন্তরে—কেন ভালোবাসা ভাঙে?
রবের আদেশ ভুলে গেলে, সব কিছুই মিথ্যা লাগে।
প্রিয়ার প্রতিদান হয় না প্রতারণার আড়ালে,
লুকিয়ে প্রেম নয়, বরং সত্যে স্থির থাকো নির্ভালে।
আড়াল থেকে আগুন জ্বালানো শয়তানের কাজ,
সরল হৃদয় পোড়ানো, পাপেরই সাজ।
ভালোবাসা মানে দয়া, ক্ষমা, ও মায়া,
নয় কুটিলতার খেলা কিংবা মিথ্যার ছায়া।
হে প্রিয়, বুঝে নাও—রবের পথে ফেরো,
তাহলেই শান্তি পাবে, হৃদয় হবে স্বচ্ছ নিরো।
মানুষ হার মানে যখন, স্রষ্টার সামনে হলে,
তখনই সে জয়ী হয়, মিথ্যা
প্রেমের গোলকধাঁধা ছেড়ে চলে।
Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL Islam .



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন