কবিতা:মিলির মতো নারীর গুণে ভরা ঘর" মাওলানা মোঃ ফরিদুল ইসলাম। 🕐 তারিখ:১৫/০৫/২০২৫

কবিতা:মিলির মতো নারীর গুণে ভরা ঘর"
মাওলানা মোঃ ফরিদুল ইসলাম।
🕐 তারিখ:১৫/০৫/২০২৫


মিলি আমার জীবনসাথী, আল্লাহর এক দান,
তার গর্ভে লালন পায় নবজীবনের গান।
মায়া, মমতা, ভালবাসা — হৃদয় তার ভরা,
জীবনের পথে সে যেন জান্নাতেরই ধারা।

সে করে খেদমত তার শ্বশুর শাশুড়ির,
আদব-আখলাক যেন আয়েশা রা. এর স্বর।
রাসূল বলেছেন, “যে স্ত্রী পালন করে স্বামী,”
তাকওয়া তার অন্তরে, সে জান্নাতের কামী।

কষ্ট হলেও হাসিমুখে সে করে সব কাজ,
সে জানে — সব কিছুই রবের পক্ষ হতে সাজ।
মায়ের মর্যাদা যেই নারী গর্ভে সন্তান ধরে,
তার প্রতি তো ফেরেশতাও রহমতের ফুল ঝরে।

তার হাতে স্নেহ, তার চোখে দয়া,
তার ভালোবাসায় মেলে হৃদয়ের আশ্রয়।
আমার মিলি — তুমি কুরআনের ছায়া,
তোমায় পেয়ে আমি খুঁজে পাই পরিপূর্ণ মায়া।

আল্লাহ জানেন, তুমি আমার দোয়া’র প্রাপ্তি,
তোমার গুণেই তো জীবনে এসেছে তৃপ্তি।

চলো, হাতে হাত রেখে চলি দীনের পথে,
যেখানে জান্নাত অপেক্ষা করে, মিলনের রথে।

Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL Islam.

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ