কবিতা:হয়ত আর হবে দেখা রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১২/১১/২০২৫
কবিতা:হয়ত আর হবে দেখা
রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম
তারিখ:১২/১১/২০২৫
হয়ত আর হবে দেখা, এ জনমের শেষে,
বাতাসে রয়ে গেছে তোমার নাম ভেসে।
চাঁদের আলোয় মিশে যায় স্মৃতিরা তোমার,
নিভে যাওয়া প্রদীপ যেন বুকেরই ভিতর।
হয়ত তুমি সুখে আছো দূর দেশের কোণে,
আমার কথা পড়ে যাবে ভুলে, কালের গহ্বরে।
তবু মনের গহীনে বাজে সেই ডাক,
যেন নীরব রজনীতে মায়ারই ফাঁদ।
তুমি ছিলে সকালবেলার শিশিরের মতন,
ছুঁয়ে গেলে মন, রেখে গেলে শূন্যতায় রঙিন অনুপম।
আজও হৃদয় তোমায় খোঁজে রাতের তারা গুনে,
তোমার স্মৃতি জাগে হঠাৎ নীরব হৃদয় গহীনে।
পথের ধুলায় লিখেছি তোমারই নাম,
বৃষ্টির জলে মুছে যায় সেই অবিরাম।
তবু চোখের কোনে জ্বলে অশ্রুর রেখা,
হয়ত আর হবেনা দেখা... হয়ত আর হবেনা দেখা।
শেষে বলি — যদি কভু আবার মেলে দৃষ্টি,
জানিও, ভালোবাসা ছিল না কেবল অনাসৃষ্টি।
ছিল সে আত্মারই এক অমল মেলা,
যার পরিণতি শুধু — নিঃশব্দ বেলা।
Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL Islam.



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন