কবিতা:ছোট তারকা রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:২৯/১১/২০২৫

 কবিতা:ছোট তারকা

রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 

তারিখ:২৯/১১/২০২৫


হাজারো তারার মাঝে আমি এক বিনম্র আলো,

মিটি মিটি জ্বলে উঠি, তবু থামে না আমার পথচলো।

জ্যোতির মহাসমুদ্রে আমি ক্ষুদ্র এক দীপশিখা,

দীপ্তিমান তারকার সাথে তুলনা আমার হয় না দেখা।


অন্ধকারের গভীর রাতে কখনো যদি নজর পড়ে,

নিঃশব্দ আকাশ জুড়ে তখন আমায়ই দেখবে ঘোরে।

কিন্তু প্রখর সূর্য যখন ওঠে রৌদ্রের দম্ভে,

হারিয়ে যাই আমি—অস্তিত্ব মিশে যায় তার সম্মুখে।


তবু জানি, ক্ষুদ্র হলেও আলোর মূল্য কম নয়,

নিজ নিজ স্থানেই প্রতিটি তারা আপন জ্যোতি বয়ে রয়।

আমি সেই ছোট তারকা—নগণ্য হলেও সত্য আলো,

নিজের মতই জ্বলি আমি, থাকুক না আমার তুলনা ভালো।





Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL Islam.

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ