আমার আত্মজীবনী মাওলানা মোঃ ফরিদুল ইসলাম শেখ
🖋️ আমার আত্মজীবনী
মাওলানা মোঃ ফরিদুল ইসলাম শেখ
পরিচিতি
আমি মাওলানা মোঃ ফরিদুল ইসলাম শেখ। পিতা মোঃ আব্দুল মোতালেব, মাতা ফজিলা বেগম। আমার জন্ম জামালপুর জেলার শাহবাজপুর ইউনিয়নের কৈডোলা গ্রামে। পেশায় একজন হাদীস প্রভাষক কবি, সাহিত্যিক । বর্তমানে পরানপুর কামিল মাদ্রাসা, মান্দা, নওগাঁয় হাদীস বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত। এর আগে টাঙ্গাইল জেলার ধনবাড়ীতে অবস্থিত বলদীআটা ফাজিল স্নাতক মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি।
লেখালেখির মাধ্যমে আমি দেশ, সমাজ ও জীবনের বাস্তব চিত্র তুলে ধরতে ভালোবাসি।
জন্ম ও শৈশব
আমার জন্ম ১৯৯৩ সালের ৩ ডিসেম্বর, জামালপুর জেলার কৈডোলা গ্রামে। আমরা তিন ভাইবোন— দুই ভাই ও এক বোন।
আমার পিতা ছিলেন সৎ, পরিশ্রমী এক কৃষক, যিনি নিষ্ঠা ও শ্রম দিয়ে আমাদের মানবিক মূল্যবোধে বড় করেছেন।
গ্রামীণ প্রকৃতির সান্নিধ্যে আমার শৈশব কাটে— মাঠ,খাল- বিল, কাঁচা রাস্তা ও গ্রামের মানুষের সহজ-সরল জীবন আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে।
✓শিক্ষাজীবন
ছোটবেলা থেকেই জ্ঞানার্জনের প্রতি আমার গভীর আকর্ষণ ছিল।
দাখিল ও আলিম পরীক্ষায় আল্লাহর রহমতে জিপিএ-৫ অর্জন করি। এবতেদায়ী ৫ম শ্রেণীতে বৃত্তি প্রাপ্ত হই ২০০৩ সালে।
✓কামিল হাদীস ও তাফসির সম্পন্ন করি ১ম বিভাগ।
✓বর্তমানে ফিকহ বিভাগে কামিল ২য় বর্ষে অধ্যয়ন করছি।
✓আরবি ভাষা ও সাহিত্যকে জীবনের লক্ষ্য ও নেশা হিসেবে গ্রহণ করি।
উচ্চশিক্ষা শেষে আমি শিক্ষকতা পেশায় যুক্ত হই, যা আমার কাছে শুধু চাকরি নয়— বরং একটি আমানত, একটি দায়িত্ব।
✒️ সাহিত্যচর্চা
লেখালেখির প্রতি অনুরাগ থেকেই আমার সাহিত্যজীবনের সূচনা।
আমার লেখার ক্ষেত্র—
✓কবিতা
✓ছোট গল্প
✓প্রবন্ধ
✓ধর্মীয় উপন্যাস
বাংলার কথা অনলাইন পত্রিকা, ফেসবুকে কবিতা ও সাহিত্য গ্রুপে আমি নিয়মিত লেখালেখি করি।
বিশেষ করে বাংলার কথা অনলাইন পত্রিকায় আমার লেখা প্রকাশিত হয়।
আমার প্রথম লেখা প্রকাশিত কবিতার নাম "এক হও"
প্রকাশিত হয়েছিল মাসিক আদর্শ নারী পত্রিকায়।
এছাড়া কয়েকটি প্রবন্ধ মাসিক আদর্শ নারী পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
এছাড়া আমার নিজস্ব Blogger ও WordPress ব্লগে নিয়মিত লেখার প্রকাশ করি।
লেখার মাধ্যমে আমি সমাজের বাস্তবতা তুলে ধরতে চাই, পাঠকের হৃদয়ে আলো জ্বালাতে চাই, এবং ইতিবাচক পরিবর্তনের পথে মানুষকে অনুপ্রাণিত করতে চাই।
✓ ব্যক্তিজীবন ও দৃষ্টিভঙ্গি
পরিবার, সমাজ ও শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল থাকা আমার নৈতিক অঙ্গীকার।
একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের নৈতিক ও জ্ঞানভিত্তিক আলোকিত জীবনের পথে পরিচালিত করাই আমার মূল লক্ষ্য।
আর একজন সাহিত্যিক হিসেবে আমি চাই— আমার কলম হোক সততা, নৈতিকতা ও ইতিবাচকতার বার্তাবাহক।
আমি বিশ্বাস করি—
“সত্য, সৃজনশীলতা ও দায়িত্বশীলতাই মানুষকে উন্নতির শিখরে পৌঁছে দেয়।” ধর্মীয় জ্ঞান না থাকলে মানুষ পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। তাকওয়া না থাকলে মানুষ ভালোমন্দের বিচার করতে শেখেনা।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন