আজকে কামাল খানহাট কামিল মাদ্রাসায় প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত। রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺 প্রভাষক হাদীস পরানপুর কামিল মাদ্রাসা মান্দা নওগাঁ।

শুভেচ্ছা–অভিনন্দন পত্র

🖋️কামালখানহাট কামিল মাদ্রাসা, জামালপুর।

🪶রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম।

🌺তারিখ:২৯/১১/২০২৫



بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

সম্মানিত আলেমে দ্বীন, প্রাক্তন শিক্ষকবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থী এবং অতিথিবৃন্দের আগমনে মুখরিত ছিল আজকে আমাদের এই শিক্ষাঙ্গন।



আজ ২৯ নভেম্বর ২০২৫ তারিখে কামালখানহাট কামিল মাদ্রাসার ইতিহাসে যুক্ত হলো এক অনন্য অধ্যায়—১ম প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠান। এ মিলনমেলা জ্ঞান, মেধা, প্রজ্ঞা ও নুরানী আলোয় ভরে উঠেছিল। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই মাদ্রাসা থেকে ফারেগ হওয়া শত শত আলেমে দ্বীন আজ এই চত্বরে একত্রিত হয়ে যে আধ্যাত্মিক ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেছেন, তা নিঃসন্দেহে বরকত, শান্তি এবং সৌহার্দ্যের এক অপূর্ব দৃশ্য। মনে পড়ছে ২০০৯ সালে দাখিল পাশ করে প্রথম আল আলিমে ভর্তি হয়ে গেলাম এই প্রাণের ক্যাম্পাস।


এখানে এসে দেখা হল আমার দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা নাজিমুদ্দিন ও মাওলানা মোঃ হাতেম আলী সাহেবের সাথে।



তারপর ২০১৪ সাল ফাজিল পাস করে এই মাদ্রাসা থেকে বিদায় গ্রহণ করি। মনে পড়ে আমার প্রাণপ্রিয় ওস্তাদ অধ্যক্ষ আ.ফ.ম নুরুল ইসলামের কথা। বর্তমানের প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আখতারুজ্জামান সিদ্দিকী সাহেব তার কোরআন হাদিসের জ্ঞান আমার হৃদয়কে আলোকিত করেছিল। স্মরণে আসছেন আমাদের ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ শহিদুল্লাহ সাহেব উনার কথা আরো আমার ওস্তাদ সুলতান মাহমুদ সাহেবের কথা। দীর্ঘদিন পরেও ভুলিনি তাদের অবদান জ্ঞান পাঠ আহরণে যেন হৃদয় আজো আলোকিত হয়ে আছে। যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই আয়োজন তাদের একজনের কথা স্মরণ না করলেই নয় তিনি হলেন আব্দুর রহিম রাশেদী সাহেব যার অবদান ভোলার নয়। সময় ফুরিয়ে যায় কিন্তু স্মৃতিতে রয়ে যায় সেই পুরনো দিনগুলো। দেখা হল ভিপি সোহাগ ভাইয়ের সাথে। আমি জিএস থাকাকালীন তার সাথে মধুটিলা সফর এমনকি বিভিন্ন কাজে কথাবার্তা হয়েছে আজকে দেখা হয়ে মনটা আনন্দে ভরে উঠলো। এমনকি দেখা হল প্রাচীন অনেক আলেমের দিন যারা এই মাদ্রাসা থেকে শিক্ষা লাভ করে আজ বিভিন্ন জায়গায় দ্বীনি খেদমতে নিয়োজিত। মাওলানা জামাল উদ্দিন, শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুর রশিদ যাদের সাথে আজকের দিনটি ভালই কেটেছে। দেখা হল জীব বিজ্ঞানের প্রভাষক জুবায়ের স্যারের সাথে। এমনকি বাংলা অধ্যাপক সুমন স্যারের সাথে দেখা হল।




আরো অনেক শিক্ষকের সাথে দেখা হল সবাইকে দেখে ভালোই লাগলো অন্তরের অন্তস্থল থেকে এইসব শিক্ষকদেরকে জানাই দোয়া ও অভিনন্দন আল্লাহ যেন তাদের খেদমতকে কবুল করেন নাজাতের উসিলা করেন।

সম্মানিত মাশায়েখ এবং বরেণ্য অতিথিবৃন্দের উপস্থিতি আজকের মাদ্রাসা প্রাঙ্গণকে করেছে আরও আলোকিত। তাঁদের জ্ঞান, অভিজ্ঞতা এবং দিকনির্দেশনা আমাদের আগামী দিনের পথচলায় হবে প্রেরণা ও শক্তির উৎস। প্রাক্তন শিক্ষার্থীদের আন্তরিক মিলন, ভালোবাসা ও বন্ধন আমাদের এই প্রতিষ্ঠানকে আরও সুদৃঢ় করবে, ইনশাআল্লাহ।



এই মহতী পুনর্মিলনী অনুষ্ঠানের সফল আয়োজন উপলক্ষে



মাদ্রাসা প্রশাসন, আয়োজক কমিটি এবং সকল অংশগ্রহণকারীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।



আল্লাহ তাআলা তাদের এই আয়োজনকে কবুল করুন, মাদ্রাসাকে আরও সমৃদ্ধ ও উন্নত করুন, এবং এখানে অধ্যয়নরত ও এখানে থেকে বের হয়ে যাওয়া সকল আলেমকে দুনিয়া–আখেরাতে উত্তম প্রতিদান দান করুন। আমীন।

আল্লাহ আমাদের জ্ঞান, আমল ও দাওয়াতের খেদমতে কবুল করে নিন—এই দোয়া করছি।



🖋️অভিনন্দন শুভেচ্ছা সকল আয়োজকদের।

🪶রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম

🌺তারিখ:২৯/১১/২০২৫




শুভেচ্ছার নূর আজ ছড়িয়ে যায় চারিধার,

কামালখানহাট মাদ্রাসায় জমেছে আনন্দের মজলিস আজ।

বরেণ্য মাশায়েখের পদধূলিতে ভরে উঠেছে প্রাঙ্গণ,

জ্ঞান–হিকমতের আলোয় জেগে ওঠে হৃদয়ের রাজ।

প্রাক্তন শিক্ষার্থীর মিলনে আজ পুরনো দিনের স্মৃতি জাগে,

মমতার বাঁধন ছুঁয়ে যায় সময়ের সেলাই ছিন্ন সুর।

দূরদূরান্ত থেকে ফিরে আসা আলেমদের হাসি–কথায়,

মাদ্রাসা ভরে ওঠে শান্তি, ভালোবাসা আর নূরের নিকুঞ্জে ভরপুর।

শিক্ষকদের দোয়া, জ্ঞানের আলো, মেহনতের সুগন্ধ মাখা,

প্রেরণার পথ দেখায় আগামী দিনের অভিযাত্রায়।

এই পুনর্মিলনী শুধু মিলন নয়—বরকতের দরজা খোলে,

যেখানে হৃদয় গঠন পায় ঈমানের সুদীপ্ত ছায়ায়।

আয়োজক সবার পরিশ্রমে সফল হলো এই আয়োজন,

তাদের প্রচেষ্টা যেন রবে কিয়ামত পর্যন্ত সওয়াবের পথ।



আল্লাহ করুন মাদ্রাসা আরও সমৃদ্ধ, আরও উজ্জ্বল,

আলেমদের দাওয়াতি জীবন হোক রহমতের বারতা অবিরত।

আজকের এই মিলনমেলা থাকুক স্মৃতির আলোয় রাঙা,

দোয়া করি—জ্ঞান, আমল, দাওয়াতে হোক আমাদের জীবন সুগঠিত।

আসসালামুয়ালাইকুম  বলে শেষ করি শুভ কামনা,

রহমতের ছায়ায় থাকুক সবার পথচলা বরকতের আলোকিত।



🖋️রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম

🪶প্রভাষক হাদীস পরানপুর কামিল মাদ্রাসা মান্দা নওগাঁ।

তারিখ:২৯/১১/২০২৫

Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL Islam.

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ