শিরোনাম:ধৈর্যের দীপ্তি রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:২১/০৯/২০২৫
শিরোনাম:ধৈর্যের দীপ্তি
রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম
তারিখ:২১/০৯/২০২৫
গর্ভে তুমি রেখেছো প্রাণ, আশার আলো বুকে,
প্রভুর পথে রেখেছো ভরসা, শান্তিতে থেকেছো সুখে।
ভয় নয়, সাহস নিয়ে চলেছো নির্ভয়ে,
মুমিন হৃদয় জানে ভাল, রহমত থাকে প্রভু পাশে।
তাওয়াক্কাল করে আল্লাহর নামে, রেখেছো মনের জোর,
সব কষ্ট সহ্য করে জেনেছো ধৈর্যের মহিমা ঘোর।
প্রতিটি ব্যথায় মিশে থাকে সওয়াবের একটি দান,
আল্লাহ দেখেন মুমিনের মন, বোঝেন তার অবদান।
যে মা গর্ভে সন্তান রাখে, তার মর্যাদা অপার,
তার ধৈর্যই হয় ইবাদত, তার ত্যাগ হয় সুধার।
একটি প্রাণের পেছনে তুমি দিয়েছো প্রাণের সব,
প্রভুর প্রতি সেই আস্থা—সবচেয়ে বড়ো প্রেমের রূপ।
দোয়া করি তোমার জন্য, থাকো প্রভুর ছায়াতে,
সন্তান জন্ম নিক শান্তিতে, কল্যাণ হোক ভবিষ্যতে।
মা হওয়া শুধু দায়িত্ব নয়, এটি এক দায়িত্বপূর্ণ সাধনা,
তাওয়াক্কাল করে চলো সবসময়—এই তোমার শ্রেষ্ঠ সাধণা।
copyright ©️ All rights reserved by author
maulana MD FARIDUL Islam

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন