কবিতা:গাজার শিশুদের কান্না রচনায়:মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺 তারিখ:১/০৯/২০২৫



 কবিতা:গাজার শিশুদের কান্না

রচনায়:মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺 

তারিখ:১/০৯/২০২৫


গাজার আকাশ রক্তে রাঙা,

মায়ের বুক ফেটে যায় ব্যথায়;

ক্ষুধার জ্বালায় নিস্তব্ধ শিশু,

কান্না মেশে ধ্বংসের গাথায়।


বিশ্ব দেখে নীরব চোখে,

বিবেক তবে কেন ঘুমায়?

মানবতার পতাকা যারা—

তারা কি আজ পথ ভুলায়?


হতভাগা মুসলিম জাতি,

ভুলে গেছে গৌরব গান;

ভাইয়ের দুঃখে ভাই যে কাঁদে—

সে ঐতিহ্য আজ ম্লান।


ইহুদি নাসারা হাতে আজকে,

লাঞ্ছনা শুধু দগদগে ক্ষত;

তবুও আমরা গাজাবাসীর,

হব না কি শক্তির জট?


ও মুসলিম! জাগো আজকে,

এক কাতারে হও দাঁড়ান;

শিশুর রক্তে লেখা আহ্বান—

“ফিলিস্তিনে আসো প্রাণ।”

Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL Islam.

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ