কবিতা:"শোকের ছায়ায় শিক্ষা" রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌼 তারিখ:০৩/০৮/২০২৫
কবিতা:"শোকের ছায়ায় শিক্ষা"
রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌼
তারিখ:০৩/০৮/২০২৫
গভীর শোকের কালো মেঘে ঢেকে গেছে আকাশ,
ঝরে গেছে ফুটন্ত ফুল, থেমে গেছে হাসির প্রকাশ।
যে মুখে ছিলো স্বপ্ন, ছিলো আলো ঝলমল,
আজ সে নিথর, শূন্য চোখে বলে—জীবন ছিল দোল।
শোকের ভাষা নেই, কেবল চোখ বয়ে আনে জলের ধারা,
এই বেদনার ঢেউয়ে ভাসে শত প্রিয় মুখের স্মারা।
রাব্বুল আলামীন, এই শিশুগুলোর জান্নাত করো সুগন্ধময়,
ফেরদাউসের সুশীতল ছায়ায় থাকুক চির শান্তিময়।
পরিবার হারালো ভালোবাসা, হৃদয়ে বাজে ব্যথার ঢোল,
এই গ্রুপ আজ তাদের পাশে, সমবেদনার বোল।
আমরা বন্ধ রাখি রেজাল্ট, রাষ্ট্রীয় শোকের ডাকে সাড়া,
ভবিষ্যতের পথে যেন থাকে সহমর্মিতার ধারা।
ধৈর্য ধরতে দাও হে আল্লাহ, যেন না হারায় বিশ্বাস,
এই দুনিয়া তো ক্ষণিকের, ঠিকানায় চিরবাস।
সবাই যাবে একদিন, রবে না কীর্তি কিংবা নাম,
তাই আসো শিক্ষা নিই আজ, করি আমল সকরাম।
এই মৃত্যু ডেকে আনে ভাবনা—আমরা কি প্রস্তুত ঠিক?
জীবন তো এক সফর, যার নেই কোনো চিরস্থায়ী দিক।
ভুলে যাবে সবাই, কাঁদবে একটু, তারপর জীবন ব্যস্ত,
তুমি থাকো প্রস্তুত, তাওবার পথে, করো নেক কাজে দৃপ্ত।
আসো বন্ধুরা, আজকের দিন হোক আত্মা জাগরণের সময়,
মৃত্যুর কথা মনে রেখে গড়ি সৎ জীবন নিরন্তর মহিমায়।
আল্লাহ যাদের ডেকেছেন, তাদের জন্য দোয়া করি নিরবধি,
আর আমরা যারা আছি, তাওবার পথেই হই চিরচেনা অতিথি।
" আমরা তো আল্লাহর জন্য এবং আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী।
Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL Islam.



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন