সনেট : নব জন্মের আলো রচনায়:মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:২১/০৯/২০২৫
সনেট : নব জন্মের আলো
রচনায়:মাওলানা মোঃ ফরিদুল ইসলাম
তারিখ:২১/০৯/২০২৫
শত বেদনা শেষে এল নব আলো,
সন্তান তুমি প্রভুর দান স্নিগ্ধ সুবাসে।
কেটে গেল আঁধার, মুছে সব কালো,
দুখের পরশ মিশে রইল অতীত আভাসে।
যারা দিয়েছিল ব্যথা অনাচারে,
তাদের জন্য অভিশাপ ঝরে অন্তরে।
তবু তোমার হাসি ফুটে অনুপ্রাণে,
ভালোবাসার ঢেউ ওঠে মধুর স্রোতে।
জন্ম তোমার শান্তি আনে নব আশায়,
মায়ার বৃত্ত আঁকো তুমি হৃদয় মাঝারে।
তোমাতে ফুটুক স্বপ্ন অগণিত হাসায়,
প্রভুর দয়া ঘিরে রাখুক সারাক্ষণে।
তুমি আমার ধন, প্রিয় সন্তানেরে,
আনো নব জীবন—আনন্দের ভুবনে।
copyright ©️ All rights reserved by author
maulana MD FARIDUL Islam

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন