মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো:: রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺

মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো:

✓ রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন:
«مَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ، كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ»
অর্থ: “যে তার ভাইয়ের প্রয়োজন পূরণের কাজে থাকে, আল্লাহ তার প্রয়োজন পূরণের কাজে থাকেন।”
— (সহীহ আল-বুখারী, হাদীস: 2442; সহীহ মুসলিম, হাদীস: 2580)

✓আরেকটি হাদীস
রাসূলুল্লাহ ﷺ আরও ইরশাদ করেছেন:
«وَاللَّهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ»
অর্থ: “বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে থাকে, আল্লাহও ততক্ষণ তার সাহায্যে থাকেন।”

✓নবী (সাঃ) বলেনঃ বিধবা ও গরীবজনদের জন্য চেষ্টা-সাধনাকারী ব্যক্তি আল্লাহর পথে জিহাদকারীর এবং যে ব্যক্তি দিনে রোযা রাখে ও রাতে (নফল) নামাযে লিপ্ত থাকে তার সমতুল্য (বুখারী, মুসলিম)।
— (সহীহ মুসলিম, হাদীস: 2699)

✓ব্যাখ্যা
ইসলামে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহায়তা একটি মৌলিক আদর্শ।
যখন কেউ অন্যের দুঃখ-দুর্দশা, বিপদ বা প্রয়োজন পূরণে এগিয়ে আসে, আল্লাহ তায়ালা তার প্রতিদান দেন এইভাবে যে তিনি দুনিয়া ও আখিরাতে তার অভাব ও বিপদ দূর করে দেন।
এখানে শিক্ষা হলো: মানুষের সেবা করা মানে আসলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।


copyright ©️ All rights reserved by author

 maulana MD FARIDUL Islam 

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ