কবিতা:ভণ্ডদের গল্প রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১/০৯/২০২৫


কবিতা:ভণ্ডদের গল্প

রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 

তারিখ:১/০৯/২০২৫


নিজে নামাজ ছেড়ে, করে দুনিয়ার খেলা,

তবু দোষ খোঁজে সবার, নেই অন্তরে বেলা।

রোজা রাখে না কেউ, তবু কথা বড়,

অন্যের দোষ খুঁজে, করে অহংকার ঘোর।


কোরআনের বাণী ভুলে, চলে পথে অন্ধ,

মানুষকে তুচ্ছ করে, নিজে ঢাকে গন্ধ।

নিজের হৃদয় কালো, শয়তান তাতে হাসে,

অন্যের ভুল দেখিয়ে, নিজে মিথ্যা ভাসে।


জ্ঞান নেই ধর্মে, নেই ইমানের আলো,

শুধু দোষের খোঁজে, কাটায় রাত-ভোর কালো।

আল্লাহর ঘরে ডাক এলে, সাড়া দেয় না মন,

তবু অন্যকে বলে দেয়, “তুমি করো অনুশোচন।”


কুকুরের মতো চুলকানি, দোষে মত্ত প্রাণ,

নিজের দিকে তাকালে, পেত শুধু অপমান।

নবীজী বলেছিলেন, “আগে নিজে হও ঠিক,”

তারপরে বোঝাও সবারে, আনো সঠিক দীক্ষ।


যারা শুধু দোষ খোঁজে, নয় অন্তরে শান্ত,

কিয়ামতে হবে ধ্বংস, এ সত্য অতি কান্ত।

তাই আগে করো সংশোধন, ফিরো রবের দিকে,

নয়তো দোষ খুঁজতে খুঁজতে, হারাবে পথ শিকে। 

Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL Islam.

মন্তব্যসমূহ