কবিতা:প্রকৃত বন্ধু রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৯/০৯/২০২৫
কবিতা:প্রকৃত বন্ধু
রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম
তারিখ:১৯/০৯/২০২৫
সুখের সমারোহে আসে বহুজন,
হাসির রোশনাইতে ভরে চারিধার,
তখন কে বা চিনে আসল অনুজন,
বাহিরে মুখোশে সাজে ছলনার ভার।
কিন্তু আঁধার নামে দুঃখের লগ্নে,
হৃদয় ভাঙে যখন ব্যথার ঘরে,
কে দাঁড়ায় পাশে, কে দেয় সান্ত্বনা,
তাহাই বন্ধু, সত্য বন্ধুত্ব ধরে।
যে দূরে সরে যায় বিপদে তোমার,
সে শুধু ছায়া, মিথ্যে সখ্যতার,
শুধু আনন্দে ছিল ক্ষণিক ছায়া।
প্রকৃত বন্ধু সেই, আঁধারে ভরসা,
ঝড়তুফানেও থাকে নিরন্তর আশা,
তার সঙ্গেই জীবন হয় আলোকময় মায়া।
copyright ©️ All rights reserved by author
maulana MD FARIDUL Islam

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন