ছোট গল্প:উশৃঙ্খলতা
ছোট গল্প:উশৃঙ্খলতা
রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺
তারিখ:১৭/৮/২০২৫
জাটকা ছিল এলাকার এক বখাটে ছেলে। দিনভর মোবাইলে গান, ফেসবুক আর বন্ধুদের আড্ডা—এতেই তার জীবন কাটত। নামাজ, কোরআন কিংবা পরিবারের দায়িত্বের কোনো খোঁজই ছিল না। অন্যদিকে ফাহমিদা ছিল আধুনিকতার নামে অন্ধ অনুকারী। সে মনে করত হিজাব পুরনো কুসংস্কার; সাজগোজ ও অবাধ মেলামেশাই নাকি আসল স্বাধীনতা।
একদিন মসজিদের ইমাম সাহেব খুতবায় বললেন: “উশৃঙ্খল জীবন মানুষের ইজ্জত ও আখিরাত দুটোই নষ্ট করে। রাসুল (সা.) বলেছেন, মানুষ কবর পর্যন্ত যাবে তার কর্মের সাথে।” এই কথা জাটকার মনে দাগ কাটল। সে বুঝল, তার জীবন শুধুই অপচয়।
ফাহমিদাও একদিন রাস্তায় হয়রানির শিকার হয়ে বুঝল, আসল সম্মান আধুনিক সাজে নয়, বরং ইসলামী আদর্শে। সে হিজাব গ্রহণ করল, আর জাটকা নামাজে দাঁড়াতে শুরু করল।
ধীরে ধীরে তারা উভয়েই বদলে গেল। উশৃঙ্খল জীবনকে ত্যাগ করে তারা জানল, আল্লাহর হুকুম মানাই আসল মুক্তি।
শেষে তারা দুজনেই উপলব্ধি করল—উশৃঙ্খলতা মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়, আর ইসলামি শৃঙ্খলাই মানুষকে শান্তি ও মর্যাদায় পৌঁছে দেয়।
Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL ISLAM.



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন