কবিতা:নিশ্চিহ্ন হোক জালিম রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:২২/০৯/২০২৫

 কবিতা:নিশ্চিহ্ন হোক জালিম 

রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 

তারিখ:২২/০৯/২০২৫

আলহামদুলিল্লাহ, প্রভাতের আলো, শুভ সকালের গান,

মানুষের মুখে দিও প্রভু, হাসির সোনালী দান।

সবার জীবনে ফুটুক সুখের অপরূপ স্বপ্নরাশি,

প্রতিটি হৃদয় হোক করুণায়, হোক প্রেমের ভাষি।


জালিমদের হাত ভেঙে যাক, নিপীড়ন মুছে যাক,

তাদের অন্ধকার প্রাসাদ ভেঙে ধুলায় মিশে যাক।

শান্তির বাতাস বইতে থাকুক, থাকুক নূরের আলো,

তোমার রহমতে ভরে উঠুক এ ধরিত্রীর ভালো।

copyright ©️ All rights reserved by author

 maulana MD FARIDUL Islam 

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ