শিরোনাম:🌹সান্ত্বনার বার্তা🌹 💐অধ্যক্ষ দেলোয়ার আজিজী স্যারকে উৎসর্গিত ✍️রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🕐তারিখ:১৮/১০/২০২৫
শিরোনাম:🌹সান্ত্বনার বার্তা🌹
💐অধ্যক্ষ দেলোয়ার আজিজী স্যারকে উৎসর্গিত
✍️রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম
🕐তারিখ:১৮/১০/২০২৫
তুমি আমাদের প্রেরণার প্রদীপ,
শিক্ষক সমাজের অহংকার,
অধিকারের দাবিতে তুমি নির্ভীক,
ন্যায়ের পথে অবিচল এক যোদ্ধার।
যখন ন্যায্য প্রাপ্য মেলে না হাতে,
তুমি তবু থাকো দৃঢ় বিশ্বাসে,
তোমার কণ্ঠে জাগে শিক্ষক জাতি,
তোমার আহ্বানে ভরে ন্যায়ের ভাষে।
আমরা জানি — এই পথ কঠিন,
তবুও তুমি নও ভীত কিংবা ক্লান্ত,
তোমার চোখে জ্বলে সত্যের শিখা,
তোমার চেতনায় জাগে আলোকপ্রান্ত।
আজ তোমার হৃদয় রক্তক্ষরা ব্যথায়,
দেখছো অবমূল্যায়নের অবসান চাও,
মানবতার মহান গুণে গঠিত তুমি,
অন্যায়ের কাছে মাথা নত না করাও।
এই সময় পতনের নয়,
এই সময় দৃঢ় হওয়ার,
তুমি নেতা — তুমি পথের আলো,
এই আন্দোলন হবে দুর্নিবার!
ভাঙতে হবে অন্যায়ের প্রাচীর,
চূর্ণ করতে হবে ধোঁকার রাজত্ব,
ফিরিয়ে আনতে হবে শিক্ষকের মর্যাদা,
জাগাতে হবে অধিকার-স্বাধীনতার স্বপ্ন।
এই আন্দোলন শুধুই দাবি নয়,
এ এক আত্মসম্মানের প্রতিজ্ঞা,
যেখানে নেই পিছু হটার কোনো সুযোগ,
শুধুই এগিয়ে চলার অদম্য দীক্ষা।
তোমার নেতৃত্বে খুলবে নতুন দিগন্ত,
মুছে যাবে দীর্ঘদিনের অবহেলা,
তোমার নাম থাকবে ইতিহাসে লেখা,
শিক্ষক সমাজ বলবে — “তুমি আমাদের মেলা!”
হে আজিজী স্যার, দৃঢ় থেকো তুমি,
ন্যায়বোধে থাকুক তোমার জয়ধ্বনি,
তোমার হাতে ফুটুক আশার বসন্ত,
তোমার চরণে শিক্ষক সমাজের শ্রদ্ধা অগণিত।
Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL ISLAM.



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন