কবিতা :আমার কৈডোলা গ্রাম। মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৮/১০/২০২৫

কবিতা :আমার কৈডোলা গ্রাম।

 মাওলানা মোঃ ফরিদুল ইসলাম

তারিখ:১৮/১০/২০২৫

আমার সোনার কৈডোলা গ্রাম,

সবুজে ঢাকা, শান্তির নাম।

খালটি বয়ে চলে ঢেউ তুলে,

বিলটি হাসে জলের কূলে।


ফুলে ফলে ভরা গাছে,

পাখিরা গায় সকালবেলা।

ওমন কাড়া গাছের ছায়া,

জুড়ায় মন, জাগায় মায়া।


দিগন্ত জোড়া সোনার মাঠ,

ধান পাকে, বাজে সুখের বাঁশি।

চাষিরা গায় খুশির সুরে,

হাসে তারা রৌদ্র–ভাসি।


বছর শেষে ফসল উঠে,

হৃদয় জোড়ে আনন্দ গাঁথা।

প্রকৃতির এই অপরূপ রূপ,

কৈডোলার গর্বের কথা।


আকাশ, বাতাস, মাঠের গান,

সবই মোর আপন প্রাণ।

এই গাঁয়ের ছায়া সুরে,

রয়েছে ভালোবাসা ভরে।

মন্তব্যসমূহ