শিরোনাম:ইলমুল ফিকহের-এর গুরুত্ব ও মাহাত্ম্য, রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম।
শিরোনাম:ইলমুল ফিকহের গুরুত্ব ও মাহাত্ম্য
ইলমুল ফিকহ বা ইসলামী আইনশাস্ত্র হচ্ছে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ জ্ঞান। এটি এমন এক শাস্ত্র যা মুসলমানের দৈনন্দিন জীবন পরিচালনার জন্য অপরিহার্য। ইবাদত, লেনদেন, সামাজিক ও পারিবারিক সম্পর্কসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পথ প্রদর্শন করে এই জ্ঞান। কুরআন, হাদীস, ইজমা ও কিয়াসের ভিত্তিতে গঠিত ফিক্হ জ্ঞান ব্যতীত ইসলামি জীবন যাপন সম্ভব নয়।
প্রিয়নবী হযরত মুহাম্মদ ﷺ ফিকহ বা দ্বীনের গভীর জ্ঞানের গুরুত্ব অনেক হাদীসে ব্যক্ত করেছেন। তিনি বলেন:
"من يرد الله به خيرًا يفقهه في الدين"
অর্থাৎ, “আল্লাহ যার মঙ্গল কামনা করেন, তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন।” (সহীহ বুখারী ও মুসলিম)।
এই হাদীস থেকেই বোঝা যায়, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় পুরস্কার হল দ্বীনের সঠিক বোঝ।
✓আরেক হাদীসে নবী ﷺ বলেন,
"لكل شيء عماد، وعماد هذا الدين الفقه",
অর্থাৎ “প্রত্যেক কিছুর একটি খুঁটি থাকে, আর এই দ্বীনের খুঁটি হচ্ছে ফিক্হ।” অর্থাৎ, ইসলামের ভিত মজবুত করতে হলে দরকার সঠিক বুঝ, যার মূল হলো ফিক্হ।
শুধু ইবাদত করলেই চলবে না, বরং সঠিকভাবে ইসলাম বোঝা শয়তানের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে কাজ করে। নবীজি বলেন,
"فقيه واحد أشد على الشيطان من ألف عابد",
অর্থাৎ “একজন ফকীহ (ফিক্হ বিদ্বান) শয়তানের জন্য এক হাজার সাধকের চেয়েও কঠিন।” (তিরমিজী)।
কারণ, অন্ধ সাধনার চেয়ে সঠিক জ্ঞানভিত্তিক জীবন অনেক গুরুত্বপূর্ণ।
এমনকি ফিকহ চর্চার একটি বৈঠকও অনেক ইবাদতের চেয়ে উত্তম বলে নবীজি বলেছেন,
"مجلس فقيه خير من عبادة ستين سنة" অর্থাৎ “একটি ফিক্হ চর্চার বৈঠক ষাট বছরের ইবাদতের চেয়েও উত্তম।” (তাবারানী)।
তথ্য সূত্র -আলিম শরহে বেকায়াহ
সারকথা, দ্বীনের সঠিক অনুধাবনের জন্য ফিক্হ জ্ঞান অর্জন অপরিহার্য। এটি শুধু ব্যক্তিগত আমল নয়, বরং সমাজ ও রাষ্ট্রের সুশাসনের ভিত্তি। তাই আমাদের উচিত ফিক্হ চর্চা করা এবং সমাজে এর গুরুত্ব তুলে ধরা।
Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL ISLAM.



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন