কবিতা: শিক্ষকের ভূখা মিছিল রচনা: রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৯/১০/২০২৫
কবিতা: শিক্ষকের ভূখা মিছিল
রচনা: রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম
তারিখ:১৯/১০/২০২৫
ভোরের আলো ফোটে, হাতে খাতা কলম,
জ্ঞান ছড়াতে শিক্ষক হাঁটে, মুখে নীরব ভ্রম।
দেশ গড়ার এই কারিগর, বেতন পায় সামান্য,
বাসাভাড়া১০০০/-টাকায়? এ যে সত্যি সামান্য !
চোখে ঘুম নেই, মনে ক্ষুধা, হৃদয় জুড়ে যন্ত্রণা,
৫০০ টাকায় কী হয় চিকিৎসা?এ ভাতা এত ন্যায্য না।
শিক্ষকও মানুষ, তারও লাগে চাল, ডাল আর ছাতা,
যেখানে আকাশ ছুঁয়ে দাম, সেখানে বাসা ভাড়া ভাতা ১০০০ টাকা।
শিক্ষকেরা রাজপথে আজ, বুকে ক্ষোভের ঝড়,
২০% দাবিতে তারা করছে তপ্ত প্রতিকার।
ভূখা মিছিল, নীরব আহ্বান, চোখে আগুন লাল,
চিৎকার করে বলছে সবাই — চাই অধিকার কাল।
এই শিক্ষকই আলো জ্বালে, শেখায় ভালোবাসা,
তাদের কেন করতে হবে রাজপথে মিছিল ভূখা?
জবাব দিক সেই ক্ষমতাধর, যারা থাকে চুপ,
এই অবহেলার ইতিহাস একদিন দেবে দুঃখের রূপ।
ওগো রাষ্ট্র, শোনো এখনো সময় আছে ফিরবার,
শিক্ষকের দাবিগুলো দাও আজই সম্মান-স্বীকার।
২০% বাসাভাড়া হোক, চিকিৎসা ভাতা বাড়ুক,
শিক্ষকের মুখে হাসি ফোটে, দেশটাও জেগে উঠুক।
Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL ISLAM.








মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন