শিরোনাম:মিসকিনদের হক রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:৩১/১০/২০২৫

 


শিরোনাম:মিসকিনদের হক
রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম
তারিখ:৩১/১০/২০২৫

মাটির মানুষ, ক্ষুধার্ত প্রাণ, পোশাক ছেঁড়া দেহ,
দুনিয়ার বুকে ওরাই যেন করুণা চায় কেহ।
আল্লাহ বলেছেন কোরআনে, “ওদের হক রাখো,”
দান-সাদকার দ্বারে এসে মিসকিনকে ডাকো।

তোমার সম্পদ নয় তোমার, আমানত খোদার,
ভাগ করে দাও, তবেই হবে মুক্তি বারবার।
রিজিক বাড়ে দান করলে, কমে না কখনো,
রহমতের দরজা খোলে, তাওহিদের গানে জানো।

মিসকিনের মুখের হাসি—জান্নাতের আলো,
সে হাসিতে থাকে রহমত,মধুর তৃপ্তি ভালো।
একমুঠো ভাত, এক গ্লাস জল—তোমার দান হোক,
কিয়ামতের দিনে পাবে তার হাজার গুণ সুখ।

মিসকিনের দোয়া লাগে হৃদয়ের গভীরে,
সে দোয়া ওঠে আরশে, নেয় নাম তোমার তীরে।
দুনিয়ার জৌলুস ভুলে যাও, করো না গরব,
আল্লাহর পথে দাও যা পারো, থাকুক না হরব।

মিসকিনকে ভালোবাসা—ঈমানের চিহ্ন,
তাতে লুকায় করুণা, রহমতের গহিন।
যে মিসকিনের হক রাখে, আল্লাহ তার সাথ,
সে জান্নাতে পাবে চির শান্তির প্রভাত।

Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL Islam.

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ