সনেট: সৎ নেতৃত্বের শপথ রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১২/১২/২০২৫

 সনেট: সৎ নেতৃত্বের শপথ

রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 

তারিখ:১২/১২/২০২৫

যার ক্ষুধা থামে না নিজেরই অন্তর জ্বরে,

কেমনে সে ভরাবে জনগণের শূন্য পাত্র?

তবু নেতার কাজ তো চলে সবার অন্ন ধরে,

রাজ্যের সম্পদ—জনতার, নয় ব্যক্তির মাত্র।


দারিদ্র্য কভু করে না মানুষকে নিকৃষ্ট,

সততায় পূর্ণ হলে সে-ই হয় শ্রেষ্ঠ পথিক;

ক্ষমতার লোভে যারা হয় অন্ধ, হিংস্র, দুষ্ট—

তাদের হৃদয় পাথর, আচরণ অরুচিকর অতিশয় ক্ষতিক।


দম্ভে-ভরা অধিপতিরা পশুত্বে জন্মায়,

ইবলিশের ছায়া যেন লাগে তাদের চিত্তে;

অর্থলোভের নেশায় সত্যচ্যুত হয়ে যায়,

হারায় মানবতার আলো, নির্মল ন্যায়ের পথে।


তাই সৎ নেতার চাই—নম্র, দয়ালু, কল্যাণময়,

জনতার তরে বাঁচে, তারাই নেতৃত্বে যোগ্য সর্বদয়।


Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL Islam.



মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ