কবিতা: প্রতিফলনের প্রশ্ন রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৩/১২/২০২৫

কবিতা: প্রতিফলনের প্রশ্ন

রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 

তারিখ:১৩/১২/২০২৫


ধরো, যাকে তুমিই আঘাত দিলে আজ,

তার শিশুর চাহনি কাঁদে নীরব রাতে।

এক মুঠো দুঃখে ভাঙে ছোট্ট হৃদয়-সাজ,

তবু তুমি চলেছো কেমন যেনো পথে।


যদি সেই ব্যথা হতো তোমার নিজের ঘরে,

তোমারই সন্তান হতো যদি হাহাকার?

কেমন আগুন জ্বলতো অন্তরের অন্তরে,

কেমন কঠিন হতো প্রতিটি নিঃশ্বাসের ভার!


অন্যের ক্ষতিকে কেন দেখি না চোখে?

দুঃখ তো সবার, রক্ত সবারই সমান।

আজ যে অন্যের ক্ষতি, ফিরবে তা কাল তোমার বুকে—

এই বুঝে রাখো মানবতার অন্তঃপ্রাণ।


মানুষের মন হোক করুণার বাতিঘর,

দয়া আর ন্যায়েই জেগে ওঠে সত্যের উত্তর।

Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL Islam.

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ