শিরোনাম:আমার ভোট আমি কাকে দিব, রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺 তারিখ:০৩/১২/২০২৫
শিরোনাম:আমার ভোট আমি কাকে দিব
আমার মৃত্যুর পর জানাজায় কেউ আসুক বা না-আসুক—
আমি কখনোই ভণ্ড, অসৎ বা চাঁদাবাজ লোকদের খুশি করার জন্য ভোট নামক পবিত্র আমানত কাউকে দেব না।
ভোট শুধু কাগজ নয়—এটি আমানত (এমানাহ)।
আর আমানতের হক নষ্ট করলে বা অপব্যবহারে সহায়তা করলে
তার পাপের ভাগ শেষ নিঃশ্বাস পর্যন্ত বহন করতে হবে।
যাকে ভোট দিয়ে ক্ষমতা দেওয়া হয়, সে যদি অন্যায় করে, দুর্নীতি করে, ধর্মের বিরুদ্ধে কাজ করে—
তার প্রতিটি গুনাহে ভোটদাতারও অংশ থাকে।
সুতরাং আমি মানুষের দেখানো বেহেশতের লোভে নয়,
বরং রব্বুল আলামীনের সন্তুষ্টি পাওয়ার আশায়
সত্য ও ন্যের পক্ষেই দাঁড়াতে চাই। যে মানুষ আল্লাহর আইনের বিরোধিতা করবে ধর্মের বিরুদ্ধে অবস্থান নিবে।
এমন মানুষকে ভোট দিয়ে আমি ঈমান হারাতে চাই না।
মানুষের হাসি–খুশি কিংবা সাময়িক লাভ আমার উদ্দেশ্য নয়।
কারণ ঈমান আসে ভয় ও আশা—এই দু’য়ের মাঝামাঝি অবস্থানে।
আমি ভয় করি সেই দিনের, যেদিন মহান আল্লাহ জিজ্ঞাসা করবেন—(রুপক অর্থে)
“তোমার হাতে যে আমানত ছিল, তা দিয়ে তুমি কাদের শক্তি বাড়িয়েছিলে?”
আমি শুধু সেই মহান স্রষ্টার একবার দেখার আকাঙ্ক্ষায় পুড়ি—
এ আকাঙ্ক্ষা আমাকে কোনো অসৎ ব্যক্তিকে ভোট দেওয়ার সুযোগই দেয় না।
অতএব, আমার অবস্থান স্পষ্ট—
ভোট একটি ঈমানী দায়িত্ব;
আমি এ দায়িত্বে কখনোই গাফিলতি করবো না,
কোনো ভণ্ডকে ও চাঁদাবাজকে সুদারুদের আনন্দ দেওয়ার জন্য নিজের আখিরাত বরবাদ করবো না।
কবিতা:আমার ভোট—আমার আমানত
আমার ভোট আমি কাকে দেব—
এই প্রশ্নে আমি ভীত নই, দ্বিধাগ্রস্ত নই,
কারণ জানি—
ভোট শুধু কাগজের টুকরো নয়,
এটি আমার রবের দেওয়া এক পবিত্র আমানত।
মানুষ আমার জানাজায় আসুক বা না–আসুক,
আমি কারো মুখের হাসি দেখে
আপনার দেওয়া দায়িত্ব কাউকে বিক্রি করবো না।
ভণ্ডের খুশি, অসতের আনন্দ, চাঁদাবাজের হাততালি—
কোনোটাই আমার ঈমানের দামে কিনতে পারবে না।
আমি জানি—
যাকে ক্ষমতা দিই,
তার প্রতিটি অন্যায়, প্রতিটি গুনাহ,
তার প্রতিটি দুর্নীতি
আমার হিসাবের খাতায়ও জমা হতে থাকে।
আল্লাহ একদিন জিজ্ঞাসা করবেন—
“তোমার হাতে যে আমানত ছিল,
তার শক্তি তুমি কাদের হাতে দিলে?”
এই প্রশ্নের উত্তরে লজ্জা পেতে চাই না।
মানুষের দেখা বেহেশতের টিকিট
আমাকে কখনো আকর্ষণ করে না;
আমি খুঁজি সেই রবের সন্তুষ্টি,
যিনি আমার হৃদয় জানেন, ভয় জানেন, আশা জানেন।
ঈমান দাঁড়িয়ে থাকে ভয় আর আশার মাঝখানে,
তাই ভীত হই সেই দিনের কথা ভেবে,
যেদিন কোনো ক্ষমতাধর নয়—
শুধু মহান মালিকই জিজ্ঞাসাবাদ করবেন।
এই আকাঙ্ক্ষা, এই জবাবদিহির অনুভব
আমাকে কখনোই সুযোগ দেয় না
অসৎ মানুষের পাশে দাঁড়াতে,
অন্যায়ের জয়ে অংশ নিতে,
আখিরাতের হিসাব খারাপ করতে।
আমার অবস্থান তাই সুস্পষ্ট—
ভোট আমার ঈমানী দায়িত্ব,
এ দায়িত্বে আমি গাফিল হবো না,
হবো না কারো তোষামোদে নমনীয়,
হবো না লোভে, ভয়ে বা প্রলোভনে দুর্বল।
আমি আমার ঠোঁটের নয়—
আমার অন্তরের ঘোষণাই রাখছি—
আমি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে,
আর আল্লাহর সন্তুষ্টির জন্যই
আমার ভোটের আমানত রাখবো নিরাপদ।
✍️রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম
🖋️প্রভাষক হাদীস পরানপুর কামিল মাদ্রাসা মান্দা নওগাঁ।
তারিখ:০৪/১২/২০২৫
Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL Islam.



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন