কবিতা: অযোগ্যদের হিংসা রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:৩০/১১/২০২৫
কবিতা: অযোগ্যদের হিংসা
রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম
তারিখ:৩০/১১/২০২৫
![]() |
| ছবি -২০১৩/১৪ |
অযোগ্যরা যোগ্যকে দেখলে মনে জ্বলে ওঠে আগুন,
নিজের ব্যর্থতার দাহে তারা খোঁজে অন্যের পতন।
যোগ্যতার আলো তাদের চোখে হয় কঠোর দুঃস্বপ্ন,
তাই গোপনে বুনে চলে ষড়যন্ত্রের কাঁটাতার।
ইউসুফ আঃ–এর ভাইয়েরা যেমন হিংসায় হয়েছিল অন্ধ,
তেমনি আজও কিছু হৃদয় সৎজনের পথ রুদ্ধ করে।
সুযোগ না পেলে আঘাত আসে কর্মে, নয়নে, বিশ্বাসে—
অন্যায় তাদের হাতিয়ার, মিথ্যার ঢালে হৃদয় জ্বলে পুড়ে।
কিন্তু সত্যের পথে যারা হাঁটে আল্লাহর ভরসায়,
তাদের প্রতি জুলুমও একদিন ব্যর্থতায় বিলীন হয়।
কারণ ন্যায়ের আলো ঢেকে রাখে না কোনো অন্ধকার,
আর ঈমানদারের ধৈর্য হয় সর্বশক্তির চাবিকাঠি তার।
অযোগ্যরা যতই হিংসা করুক—যোগ্যতার দীপ্তি নিভে না;
আল্লাহর কাছে সৎ মানুষ আমল সবসময়ই সুন্দর কত না।
Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL Islam.



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন