পরিবর্তনহীন মানুষ মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:০৬/১২/২০২৫
পরিবর্তনহীন মানুষ
মাওলানা মোঃ ফরিদুল ইসলাম
তারিখ:০৬/১২/২০২৫
যত দূরে যাও না তুমি, পাল্টাবে না রঙ,
অভ্যাস যদি পুরোনোই থাকে—সাথে থাকে ঢঙ।
জাগাহ বদলালে কী হয়, বদলায় কি মন?
পাপের ছায়া ছাড়ে না কেউ, না মানলে জীবনধন।
কামার গড়ে নানান জিনিস—হাতের গুণে বেশ,
তবু সে যে কামারই থাকে, রক্তে থাকে সেই লেশ।
মুদি বদলায় দোকান–নাম, তেলের লেবেলও,
তবু মানুষ দেখে চেনে—স্বভাবটা যে গো।
পরিবর্তন যদি চাই, বদলাও অন্তর,
বাহিরে রঙ বদলালে কি ধুতে পারো আচর?
ভেতরটি যদি অন্ধকারে ভরা, থাকে মনের ক্ষয়,
তবে যে যাই বলুক, সুখের পথ আর খুঁজে না কেউ পায়।
হৃদয়কে আগে গড়ো সোনা, বদলাও নিজেকে,
তবে পৃথিবী বদলাবে ধীরে ধীরে তোমার দৃষ্টিকে।
স্বভাব যদি না পাল্টায়, তোমার রবে দুঃখ,
নিজেকে গড়াই শ্রেষ্ঠ কাজ—পরিবর্তনই মুক্তি সুখ।
Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL Islam.



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন