কবিতা:নতুন বাংলাদেশের শপথ রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১২/১২/২০২৫
কবিতা:নতুন বাংলাদেশের শপথ
রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম
তারিখ:১২/১২/২০২৫
ঝাঁটা মেরে বিদায় দেয়া অতীতের অন্ধকার,
ইয়াহিয়া-ভুট্টু-টিক্কার শ্বাসরোধী অত্যাচার,
আইয়ুব খানের নিষ্ঠুর হাত—
ঝাটা মেরে এনেছে এ দেশের জাগ্রত প্রভাত।
ফ্যাসিবাদের পতনে উড়েছে মুক্তির পতাকা,
রক্তে রাঙা পথ পাড়ি দিয়ে আমরা গড়েছি
এক নতুন আশার দিগন্ত;
যেখানে মানুষের স্বপ্ন বাঁচে,
স্বাধীনতার গৌরব থাকে অনন্ত।
আজও দাঁড়িয়ে আছি আমরা,
নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকারে;
সোনালী দিনের প্রতিশ্রুতিতে—
যেখানে ন্যায়ের আলো ঝলমল করে সবার দ্বারে।
যে পথে দাঁড়াবে বাধা হয়ে
অন্যায়ের অন্ধকার শাসন,
নতুন শপথ নাও—
সত্য ও ন্যায়ের শক্তিতে
মুছে ফেলি তাদের অস্তিত্বের বিষদাঁত,
দুর্নীতির ধুলোকণা করি পরাভূত।
চল, আবার গড়ি সোনার দীপশিখা—
মানুষের প্রতি মানুষের ভালোবাসায়,
স্বাধীনতার পবিত্র চেতনায়,
নতুন বাংলাদেশ হোক
আশার চিরদিনের নিবাসে।
Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL Islam.



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন