কবিতা:আল্লাহ রক্ষাকর্তা রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:২১/১১/২০২৩

 কবিতা:আল্লাহ রক্ষাকর্তা 

রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 

তারিখ:২১/১১/২০২৩


নাম-ই-পাকের ছায়াতলে নির্ভরতার বাণী,

আছে তাতে রক্ষার প্রহর, শান্তিরই পয়গামি।

আকাশ-জমিন শক্তিহীন—যারে স্মরণ করি,

সেই নামেই নিরাপদ হয় হৃদয়ভরা ডরি।


যিনি সর্বশ্রোতা সদা, জানেন অন্তর-ব্যথা,

পরম করুণাময় তাঁর রহমতে বাঁচে দুনিয়া-মাঠা।

যার নাম নিলে দূর হয় সব অশুভতার ছায়া,

বিশ্বাসীদের বুকে জাগে প্রশান্তিরই মায়া।


হে পালনকর্তা শান্তিতে থাকুক —দেশের সর্বজনে,

নিরাপদে দিন কাটুক সবার আপনারই কল্যাণে।

বরকতের এই দোয়া নিয়ে জাগুক হৃদয়প্রাণ—

আপনারই নামে খুঁজে পাই শান্তির সন্ধান।


আল্লাহ আমাদের মাতৃভূমি ও এর সকল মানুষকে হেফাজত করুন — আমীন।

Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL Islam.

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ