কবিতা: নাপাক হৃদয়ে ইবাদত নয় রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:০৬/১২/২০২৫
কবিতা: নাপাক হৃদয়ে ইবাদত নয়
রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম
তারিখ:০৬/১২/২০২৫
বাসী ফুলে যেমন পূজা হয় না দেব-আসনে,
সুবাসহীন পুষ্প তোলে না ভক্তির কোনো দান;
তেমনি পাপ-ঢাকা প্রাণ নিয়ে মনের গোপন ক্ষণে
ইবাদতের নামাজ-দোয়া থাকে শুধু নিস্তেজ জড়াভান।
যে হৃদয় কলুষমুক্ত নয়, আলো পায় না সে,
রূহের কণ্ঠে জমে থাকে অন্ধকারের হাহাকার;
তাকওয়ার আলো জ্বলে যখন চিত্তে পবিত্রতা আসে,
তখনি দয়াময় রবের সান্নিধ্যে খুলে যায় পথ-অধিকার।
তাই পাপমুক্ত হও আগে, ধুয়ে নাও গোপন ক্ষত,
তওবার জলে পরিশুদ্ধ করো অন্তর-অভ্যন্তর;
সুকর্মের সুবাস ছড়াক তোমার প্রতিটি আচরণে—
মুমিনের প্রাণ হোক নির্মল, হোক আলোর অন্তর।
Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL Islam.
ইবাদত তো সেই ফুল—সাজে কেবল পবিত্র হৃদয় ঘিরে,
প্রেম-ভক্তি তখনই কবুল হয়, রবের দরবারে স্থিরে।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন