কবিতা:দুঃখী আমেনা রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৬/১২/২০২৫
![]() |
| Edition picture |
কবিতা:দুঃখী আমেনা
রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম
তারিখ:১৬/১২/২০২৫
অনেকদিন পরে দেখা হল এক পুরনো বন্ধুর সনে,
জীবন তার বদলে গেছে দুঃখের ভারী বনে।
ছোট্ট বয়সে হারিয়েছে বাবার স্নেহছায়া,
মায়ের আঁচলে মানুষ হয়ে বুকে জমেছে মায়া।
কিশোরী বয়সে হারালো মা—বুক ভরা তার বেদনা,
হাসির আড়ালে লুকিয়ে রাখে দীর্ঘশ্বাসের যন্ত্রণা।
দাদার মৃত্যু এলো যখন, পরের বাড়ি ছিল ঠিকানা, চাইলেও সে আসতে পারেনি—নিষ্ঠুর ছিল বিধানা।
দূর দেশে তার বিয়ে হলো ভাগ্যের কঠিন ডাকে,
একাকীত্বের নীরব রাতে দুঃখের কথা ডাকে?
কিছুদিন আগে হারিয়েছে শ্বশুরের স্নেহছায়া,
তবু স্বপ্ন দেখে আঁকড়ে ধরে সন্তানের আশা-মায়া।
স্বামী আবার বিয়ে করেছে—শুনেছি তার মুখে,
অসহায় সেই নারী আজ দুঃখের গভীর সুখে।
কখনো কাঁদে মায়ের শোকে, কখনো বাবার স্মৃতিতে,
কখনো দাদার জীবনের সুখ-দুঃখের গাঁথুনিতে।
দূর দেশে তার বিয়ে হয়েছে, কেউ নেয় না খোঁজ,
নিঃসঙ্গ জীবনের পথে ফুরায় না তার রোজ।
অসহায় সে জীবন যেন সুখ চিনে না আর,
দুঃখের বোঝা বয়ে চলে নীরব অহংকার।
স্কুল জীবনে দেখেছিলাম হাসিখুশি এক মেয়ে,
আজ তার জীবনের পাতায় দুঃখই আছে ছেয়ে।
গানের সাগরে ডুবে থাকত যে মন ছিল তার,
গান নিয়ে ভেংচি করেছি—সেই স্মৃতি আজ ভার।
আজ দেখি দুঃখে ভরা তার সারাটি জীবন,
সেই হাসিমাখা মুখটি নেই—নিভে গেছে মনন।
সংসার জীবনে সুখের স্বপ্ন আঁকে নিরবে,
দুইটি সন্তান বুকে ধরে বাঁচতে চায় তবে।
Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL Islam.



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন