কবিতা:কবিরা জাতির বিবেক রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:২৭/০৮/২০২৫
কবিতা:কবিরা জাতির বিবেক
রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম
তারিখ:২৭/০৮/২০২৫
অবহেলা করো কেন কবিরে,
যার কলমে জাগে ভোরের নীড়ে।
যার ছন্দে বাজে মুক্তির গান,
তারেই বলো পাগল নির্দয় প্রাণ?
কবি তো জাতির হৃদয় কণ্ঠ,
অন্যায় ভাঙার তেজি মন্ত্র।
হাসি নয়, দাও সম্মান তারে—
কবিরাই রাখে সমাজ জাগ্রত দ্বারে।
Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL Islam



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন