শিরোনাম: আমাদের দুখু মিয়া, রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺
শিরোনাম:আমাদের দুখু মিয়া
✍️মাওলানা মোঃ ফরিদুল ইসলাম
🌺তারিখঃ ২০/০৮/২০২৫ ইং
ঝড়ের ভেতর জন্ম নিল এক অগ্নিশিখা প্রভাত,
ক্ষুধার তীব্র আগুন বুকে—তবু তারে করে মাত।
দুনিয়া জানল নামটি, "দুখু মিয়া" সে মহীয়ান,
বেদনার সাগরে ভেসেও গড়ল বিদ্রোহের গান।
শিকল ভাঙার মন্ত্র ছিল তার কলমের আঁচড়ে,
রাজসিংহাসন কেঁপে উঠত তার বজ্র-ধ্বনির পাছে।
চোখে আগুন, ঠোঁটে বজ্র, রক্তে ছিল বিদ্রোহ,
দাসত্বের দেয়াল টুটে, ভেসে আসত মুক্তির নৌক।
মুয়াজ্জিনের আজান সুরে পেয়েছিল মিলনের বাঁশি,
মানবধর্মে গড়েছিল সে ঐক্যের স্বপ্ন আশি।
হিমালয়ের মতো চেতনা, সমুদ্রসম বিস্তৃত প্রাণ,
ভালোবাসায় মিশিয়ে দিলো ইসলাম-মুক্তির গান।
ক্ষুধা, শোক, দুঃখ-যন্ত্রণা সাথী ছিল পথের ধারে,
তবু তার কলম ঝরাত মুক্তির আলো দুঃখের পারে।
“বিদ্রোহী” নামটি শুনে কেঁপে উঠত রাজসভা,
গরীবের মুখে জাগিয়ে দিত আশার মুক্ত ভাষা।
আজও বাংলার আকাশ-বাতাস গেয়ে চলে তার জয়গান,
দুখু মিয়ার হৃদয় জুড়ে ছিল মানবতার মহাপ্রাণ।
না পেয়ে কিছু নিজে, দিয়েছে সে ইতিহাস,
তার ছন্দে জাগে আল্লাহর দয়া, প্রেম আর উদ্ভাস।
Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL Islam.



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন