কবিতা: অন্তর জ্বালা, রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺
🌺কবিতা:অন্তর জ্বালা
✍️ মাওলানা মোঃ ফরিদুল ইসলাম
তারিখ:২২/০৮/২০২৫
অন্তর জ্বালায় কাঁইদা মরি, পাপের বোঝায় ঢেকে,
আল্লাহ তুমি ছাড়া দিলে, আঁধার জীবন ঢেকে।।
বুকের ভিতর বড্ড ব্যথা,
রসূল তুই দিয়েছিলা কথা (২)
রহমতের সেই আলো কেন ভুলি আমি হায়,
দুনিয়া-মায়ায় ডুবে গিয়া ভুলে গেলাম ঠাঁই।
আল্লাহ তুমি ছাড়া দিলা আঁধার জীবন ঢেকে।।
বুকে আমার দিলা ঈমান,
তাওবা করি আজ,
নবীজির রাহে চলি,
মিলব জান্নাত মাঝে।
বুকের ভিতর অগ্নি জ্বালা,
পাপে ডুবে অন্তর কালা (২)
কিসের লাগি ভুলি গেলাম হায় নবীর আদেশ,
ফেরত আসি রবের পথে—মিটব সুখ-আবেশ,
আল্লাহ তুমি ছাড়া দিলা আঁধার জীবন ঢেকে।।
Copyright ©️



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন