নিঃস্বার্থ প্রেমিক, রচনায়:মাওলানা মোঃ ফরিদুল


নিঃস্বার্থ প্রেমিক(বাবা)

🖊️মাওলানা মোঃ ফরিদুল ইসলাম শেখ

🕐তারিখ:২৬/০৭/২০২৫


স্বার্থের এই রঙের মঞ্চে নিঃস্বার্থ প্রেম,

খুঁজে পাবে না কেহ, নিঃশেষ এই ঋণ।

ভ্রমণ কর যদি বিশ্বময় ধরা,

বাবা, তুমি শুধু নিঃস্বার্থ প্রেমের তারা।


রৌদ্র-বৃষ্টি, ধুলো-বালির মাঠে,

ক্লান্ত শরীর ভেজে ঘামে প্রতিনিঃশ্বাসে।

মাথার ঘামে ভিজে যায় তনু,

তবু মুখে হাসি—চেনা যায় না বেদনাটুকু।


তোমার ভালোবাসা গভীর নিরবধি,

যার নেই কোন শেষ, নেই কোনো সীমা নির্ধারিত।

কষ্ট করে ফলাও তুমি সোনার ধান,

তোমার পরিশ্রমে হাসে সারা গ্ৰাম।


তাই তোমায় ভালোবাসি, রাখি হৃদয়পটে,

তুমি আছো ভালোবাসার সবচেয়ে উঁচু সিঁড়িতে।

তোমার ত্যাগে গড়ে উঠে ঘর,

তোমার দানে মুগ্ধ আমি নও তুমি পর।

নিঃস্বার্থ প্রেমিক, মহান আল্লাহর দান।

বাবা, তুমি যেন জীবনের শ্রেষ্ঠ গান।

Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL Islam

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ