জামালপুরে বিএনপির মহাসমাবেশ, শহরে টানটান উত্তেজনা তারিখ:২৩/০৮/২০২৫ সময়: সকাল :১০:০৭
সংবাদ প্রতিবেদন
জামালপুরে বিএনপির মহাসমাবেশ, শহরে টানটান উত্তেজনা
তারিখ:২৩/০৮/২০২৫ সময়: সকাল :১০:০৭
জামালপুর প্রতিনিধি:
জামালপুরে আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসমাবেশ। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই পুরো শহরে বিরাজ করছে টানটান উত্তেজনা। দলটির বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই ব্যস্ত হয়ে পড়েছেন সমাবেশকে সফল করার লক্ষ্যে।
শহরের গুরুত্বপূর্ণ স্থান বাইপাস মোড় ও টিউবেল পান মোড়ে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন নেতাকর্মীরা। হাতে দলের পতাকা, ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিয়ে তারা মিছিলসহকারে সমাবেশস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন। শহরের প্রায় প্রতিটি সড়কেই দেখা গেছে বিএনপির পোস্টার, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত। এতে পুরো জামালপুর শহর যেন রূপ নিয়েছে এক রাজনৈতিক উৎসবমুখর পরিবেশে।
তবে সমাবেশকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট এবং বাড়ানো হয়েছে টহল কার্যক্রম।
জামালপুরের এ মহাসমাবেশকে ঘিরে জামালপুরে নির্বাচনের এক নতুন দিগন্ত উন্মোচনের আশা করছেন নেতাকর্মীরা। রাজনৈতিক অঙ্গনে এ সমাবেশের অনেক গুরুত্ব রয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা ।





মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন