কবিতা: গোলাপ ফুল রচনায়:মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺 তারিখ:১৭/০৮/২০২৫

  কবিতা: গোলাপ ফুল 

রচনায়:মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌺 

তারিখ:১৭/০৮/২০২৫



গোলাপের রক্তিম আভা মুগ্ধ আঁখিপাতে,

সুবাস বিলায়ে সে যে ভুবন মাতায়।

প্রেমিকার হাতে তার স্নিগ্ধ শোভা তাতে,

প্রণয়ের সাক্ষী হয়ে হৃদয় রাঙায়।


কত প্রহর কাটে তার সোহাগের স্পর্শে,

হাতে হাত রেখে দুটি মন প্রেমে মাতে।

তার রূপের ঝলকে কত প্রেমিকের বক্ষে,

আবেগ উথলে ওঠে, কাটে দিন রাতে।


কিন্তু এই রূপ, গন্ধ, ভালোবাসা সবই

ক্ষণিকের মুগ্ধতা শুধু, শেষে হয় ফিকে।

ফুরিয়ে গেলে সুবাস, মূল্য রয় না ছবি,

সুসময়ের বন্ধু যেমন, ছোঁড়ে ফেলে দিকে।


অবাঞ্ছিত হয়ে শেষে পড়ে থাকে মাটি,

প্রেম ও ক্ষণিকের, এই জীবনের খাঁটি।

Copyright ©️ All rights reserved by author maulana MD FARIDUL Islam

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ