কবিতা:জামালপুর রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম ০৭//০৩/২০২৬

কবিতা:জামালপুর
রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 
 ০৭//০৩/২০২৬


ব্রহ্মপুত্রের তীরে নীল আকাশের ছোঁয়া,
সবুজ মাঠে বাতাস বয়ে যায় নীরব মধুর সোঁয়া।
শান্ত গ্রামের পথ ধরে চলে দিনের গান,
প্রকৃতির কোলে ঘুমিয়ে আছে আমার জামালপুর মহান।

ভোরের আজান ভেসে আসে মসজিদের মিনার ছুঁয়ে,
সূর্যের আলো হাসে ধানের মাঠের রঙিন বুকে।
নদীর ঢেউয়ে জাগে স্বপ্ন, জাগে মানুষের প্রাণ,
পরিশ্রমে গড়ে ওঠে জীবনের নতুন সম্মান।

পাখির ডাকে সকাল জাগে, সন্ধ্যা নামে ধীরে,
গ্রামবাংলার মায়া মাখা শান্ত সুরের নীড়ে।
মানুষগুলো সহজ সরল, হৃদয় ভরা নূর,
ভালোবাসায় ভরা তাদের প্রিয় জামালপুর।

ঝড় এলে তারা ভয় পায় না, রাখে আল্লাহর ভরসা,
ধৈর্যের শক্তি নিয়ে করে জীবনেরই চর্চা।
সেই মাটিতে জন্ম নেয় আশা, স্বপ্ন আর নূর,
বাংলার বুকে গর্ব হয়ে থাকে জামালপুর। 


মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ