খেলাফতের আহ্বান রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১০/৪/২০২৫

 খেলাফতের আহ্বান

রচনায় মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 

তারিখ:১০/৪/২০২৫



এই সময়ের ডাকে জাগো, হে তরুণ প্রাণ,

সত্যের পথে দাঁড়াও এবার, হও দৃঢ়, অবিচল জ্ঞান।

অন্যায়ের এই অন্ধকারে জ্বালো নূরের আলো,

খোদার পথে চলার শপথ— হৃদয়ে রাখো ভালো।

ন্যায় আর ইনসাফের বাণী ছড়িয়ে দাও চারি পাশে,

ভ্রান্তির পথে নয়, চল একসাথে হকের আশে-পাশে।

কালেমার সেই পবিত্র ডাক রাখো অন্তরে জাগ্রত,

জীবন দিয়ে হলেও রাখো ঈমান অটুট, অম্লান সত্য।

যদি প্রয়োজন আসে ত্যাগের, ভয় পেয়ো না তাতে,

শহীদের রক্তই তো লেখে ইতিহাসের প্রভাতে।

মায়ের চোখে অশ্রু ঝরে, তবুও থাকে গর্ব,

খোদার পথে যারা চলে— তারাই তো শ্রেষ্ঠ সর্ব।

এই লড়াই শুধু শক্তির নয়, ইমানের এক পরীক্ষা,

সবর, তাকওয়া আর ভালোবাসা— এটাই হবে দিশা।

খোদার নামেই শুরু হোক প্রতিটি পদক্ষেপ,

খেলাফতের সে স্বপ্ন হোক জীবনের মহাকল্প।

মন্তব্যসমূহ